নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের কৃতি সন্তান মো. ইমরান হোসেন ব্যারিস্টার হিসেবে অভিষিক্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন থেকে কল টু দ্য বার সম্পন্ন করে ব্যারিস্টার-এট-ল ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ড ও ওয়েলসের বারে অন্তর্ভুক্ত হন। মো. ইমরান হোসেন বাহ্রা গ্রামের হাজী মো. শাহজাহান পত্তনদার ও মোছা. সালেহা বেগমের সন্তান। এছাড়াও তিনি ঢাকা জেলার বিশিষ্ট আইনজীবী মরহুম এডভোকেট মো. ইসমাইল সাহেবের নাতী ও বাহ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নূর মোহাম্মদ নুরুর ভাগিনা।
জানা যায়, শৈশব থেকেই ইমরান হোসেন পড়ালেখার প্রতি গভীর মনোযোগী ছিলেন এবং শিক্ষা জীবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখেন।
তিনি ২০০৪ সালে আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে আইডিয়াল কলেজ ধানমন্ডি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর তিনি ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে (university of london) থেকে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ২০১৪ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি (EASTERN UNIVERSITY) থেকে এলএলএম (LLB) ডিগ্র্রি সম্পন্ন করেন। আইন পেশায় আত্মনিয়োগের লক্ষ্যে ২০১২ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে ব্যারিস্টার ইমরান হোসেন একজন মানবিক আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন। তার এ অর্জনে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গর্বিত ও গভীর আনন্দ প্রকাশ করেছেন।
