যারা পিয়ার পদ্ধতি চায় তারা স্বাধীনতা বিরোধী-আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনতা বিরোধী।যাদের পায়ের নিচে মাটি নেই তারাই পিয়ার পদ্ধতি চায়। নির্বাচন বানচাল করার জন্য পিয়ার পদ্ধতির দাবি তুলে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা পিয়ার পদ্ধতি চায় তারা গণতন্ত্র চায় না।

যারা পিআর পদ্ধতি চায় তারা দেশের মঙ্গল চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা নির্বাচন চায়না। পিয়ার পদ্ধতির নামে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। পিয়ার পদ্ধতিতে ভোট দেবেন কেরানীগঞ্জে আর এমপি হবে অন্য জায়গায় এটা কোনদিন হতে পারে না। তারা যতই চেষ্টা করুক, চক্রান্ত করুক কিন্তু কোন শক্তি নির্বাচন ভুন্ডল করতে পারবেনা ইনশাআল্লাহ। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের নেকরোজবাগে রেডরোজ কমিউনিটি সেন্টারে কালিন্দী ইউনিয়ন কেন্দ্র কমিটির সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, একটি রাজনৈতিক দল মসজিদে মসজিদে গিয়ে অমক মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে।

কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না কে বেহেস্তে যাবে। ওই দলটির কোন উন্নয়নের উন্নয়নের ছোঁয়া বাংলাদেশে নেই। অন্তরপতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার হবে তারেক রহমানের সরকার বেগম খালেদা জিয়ার সরকার। কালিন্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মেহেবুব হোসেন মাহবুবের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ-সভাপতি সাইদুর রহমান অংকু, বিএনপি নেতা শামসুল হক লিটন, সেলিম রেজা, খোরশেদ আলম, আতাউর রহমান হিরা, মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, মডেল উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *