নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা বাজারে কোরবানীর গরু- ছাগলের হাট উদ্বোধন হয়েছে। বুধবার ১২ই জুন বিকেলে আনুষ্ঠানিক ভাবে মেঘুলা বাজারে এই অস্থায়ী হাটের উদ্বোধন করা হয়। হাটটিতে ১৭ই জুন সকাল পর্যন্তু কোরবানির গরু-ছাগল বিক্রয় করা হবে। হাটটিতে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা সহ হাসিলের মূল্যেও থাকবে বিশেষ ছাড়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ বেলাল হোসেন,সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও হাটের ইজারাদার মোঃ আওলাদ হোসেন। সঞ্চালনা করেন নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোক্তার হোসেন।
