এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আঃলীগের ডাকা কমপ্লিট শাটডাইনকে কেন্দ্র করে সব সব ধরনের নাশকতা ঠেকাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ফ্লাইওভারের নিচে, শ্রীনগর ফেরিঘাট,হাসাড়া,ম্রীনগর চকবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। বিগত ফ্যাস্টিস সরকার বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন, সর্বশেষ ২৪শের জুলাই বিপ্লবকে সামনে রেখে প্রায় ১৫-১৬ শত মানুষকে হত্যা করেছে। যার ফলশ্রুতিতে আদালত ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার সর্ব্বোচ সাজা ফাঁসির রায় দিবেন বলে আমি আশাবাদী।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে তার জন্য আমরা মুন্সীগঞ্জ-১(শ্রীনগর -সিরাজদিখান) আসনের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা বিএনপিসহ আমাদের যে অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান নিয়েছে। আশা করি, সব ধরনের নাশকতা ঠেকাতে পারব।
অবস্থান কর্সুচিতে অংশ গ্রহন করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জেলায় সব ধরনের নাশকতা ঠেকাতে সব প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তা জোরদার ও জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
