এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ এমপি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানকে নিয়ে কটুক্তি করায় এবং বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদে শ্রীনগরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।
শনিবার বিকেল ৪টার দিকে শ্রীনগর সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীনগরে বাজরে এই প্রতিবাদ মিছিল করে ইউনিয়ন বিএনপি। প্রতিবাদ মিছিলটি শ্রীনগর হাসপাতাল মাঠ যুবদলের অফিসের সামনে শুরু বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রীনগর প্লাজার সামনে এসে শেষ হয়।
এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, স্বেচ্ছাসেবক আহবায়ক ফয়সাল আহাম্মেদ রনি, কৃষকদলের আহবায়ক শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান রকি,বিএনপি নেতা মিন্টু শেখসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
