মুন্সিগঞ্জে বন্ধুর মেয়েকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বন্ধুর কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন শেখ (৪৩) নামের এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরীর বাবার সঙ্গে মুন্সিগঞ্জ সদর থানার মিরকিপাড়া গ্রামের মৃত আলম শেখের ছেলে আওলাদ হোসেন শেখ মাছের ব্যবসা করতেন। ব্যবসার সুবাধে তাদের বাড়িতে যাতায়াত ছিল। ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকায় ফুসলিয়ে একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন আওলাদ। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

শনিবার (৩ জুলাই) কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানান। পরে কিশোরী স্বজনদের বিষয়টি খুলে বলেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *