মাহি ব্রাজিল ভক্তদের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরে ফাইনাল দেখবেন

বিনোদন ডেস্ক : তুমুল জনপ্রিয় এক আসর কোপা আমেরিকায় ফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। বুধবার (০৭ জুলাই) রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা।

এ সুবাদে ফাইনালে আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের বিপক্ষে। তাই আর্জেন্টিনা বা ব্রাজিল ভক্তদের মনে উন্মাদনার শেষ নেই ৷ এ তালিকায় আছেন বাংলাদেশের অনেক তারকাও। যাদের একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

প্রিয় দলের শিরোপা লড়াইয়ের চুড়ান্ত এই ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার জার্সি পরে মেসিদের সমর্থন দেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।

আর্জেন্টিনাভক্ত এই নায়িকা সেমিফাইনালে তার পছন্দের দল জেতার পরই এমনই ঘোষণা দেন।

নিজের ফেসবুকে মাহি লেখেন, ‘ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।’

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের হাই ভোল্টেজের সেই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *