মানিকগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার সিংগাইর থানার ওসি ও তদন্ত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম।
সোমবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামকে থানার সার্বিক আইন-শৃঙ্খলা ও অভিন্ন মানদণ্ডের আলোকে জুন ২০২১ইং মাসের জন্য শ্রেষ্ঠ ওসি ও তদন্ত হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, সদর সার্কেল ভাস্কর সাহা, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হকসহ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ।

ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালামের কাছে শ্রেষ্ঠ অফিসার হওয়ার অনুভূতি জানতে চাইলে তারা বলেন, কর্তৃপক্ষ কাজের মূল্যায়ন করেছে আমরা এতে অনেক খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *