মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মায়ের ইন্তেকাল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির মা উজালা বেগম বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি ২ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ জানান, গত কয়েক দিন আগে বার্ধক্য জনিত রোগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০ টায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে সিংগাইরবাসীর সকল শ্রেণির জনগন শোক প্রকাশ করেছেন। বাদ আছর জয়মন্টপ ইউনিয়নের তার নিজ এলাকায় ভাকুম গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *