মানবসেবায় দোহার গণকল্যাণ সোসাইটি

নিজস্ব প্রতিনিধি : দোহারের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের সহায়তায় রাতদিন পরিশ্রম করে যাচ্ছে দোহার গণকল্যাণ সোসাইটি (ডিজিএস)। করোনা ভাইরাসের কারনে সরকারি নিষেধাক্কার কারনে যেসব নিম্ম আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি দিয়ে আসছে দোহার গণকল্যাণ সোসাইটি (ডিজিএস)।

প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ বিষয়ে দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এসএম বিপ্লব হোসেন বলেন, আমাদের এ সংগঠন তৈরির উদ্যেশ্যেই হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। আমারা সে লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *