মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: সিংগাইরে এমপি মঈনুল ইসলাম খান শান্ত

মো. রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় বললেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম শান্ত ।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্যে রাখেন,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,সাবেক উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো.সফিউদ্দিন,কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক,জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো.আশরাফ আলী,উপজেলা ফায়ার সার্ভিস প্রতিনিধি মো.রতন মিয়া, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের প্রশাসক,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকগণ ও গনমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *