মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দোহারে পদ্মা কলেজ ছাত্রদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দোহার উপজেলার  পদ্মা সরকা‌রি  কলেজ এর শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল কলেজ গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ভারতের সকল পণ্য বর্জনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *