মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘মৃত্তিকা পদক’-২০২০ প্রদান অনুষ্ঠান

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার সেগুনবাগিচায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘মৃত্তিকা ২০২০ পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয়  কচি-কাঁচার মেলা মিলনায়তনের ৪র্থতলায় দেশের সেরা ক’জন গুণিমানুষকে কাজের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৃত্তিকা একাডেমির চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না । প্রধান আলোচক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা  মর্তুজা আলী চৌধুরী মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শান্তনা মিঠু, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রলালয়ের সাবেক উপ-সচিব ফেরদৌস পারভীন, ভাষাসৈনিক আব্দুল মতিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আজাদ রহমান, বাংলাদেশ মানবাধিকার ফোরাম সভাপতি অ্যাডভোকেট কাজী ফারুক আহমেদ, অনুষ্ঠােনের সঞ্চালনায় দায়িত্বে ছিলেন মোহাম্মদ জায়েদ জুলফিকার।

‘মৃত্তিকা পদক’-২০২০ পেলেন যারা, ফেরদৌস পারভীন (নজরুল গবেষক) ,আব্দুল আজিজ (খ্যাতিমান অভিনেতা) ,ডা. খান মোহাম্মদ ইয়াহিয়া (বিশেষজ্ঞ চিকিৎসক),অধ্যাপক এ.কে.এম আব্দুল আঊয়াল (শিক্ষাসেবা), ডা. ওয়াহিদা পারভীন (সংবাদ উপস্থাপক),  মেহেদী হাসান (প্রতিষ্ঠাতা, গ্রেট আইটি), জহুরা খাতুন (শিক্ষাসেবা) , আশরাফ মাকসুদ (অভিনেতা), শেখ জালাল উদ্দিন (আবৃত্তিশিল্পী), জনাব তারিক কাশেম খান মুকুল (রাজনীতিবীদ) , মোহাম্মদ আল আমিন (তরুণ রাজনীতিবীদ) , রিজিয়া পারভীন (সমাজসেবা) মো. চাঁন শরীফ (সমাজকর্মি), অধ্যাপক ডা. একে এম ফজলুল বারী (থাইরয়েড মেডিসিন বিশেষজ্ঞ), মো. হেলাল উদ্দিন খান (রাজনীতিবীদ) ,সুলতান উদ্দিন আহম্মদ (রাজনীতিবীদ), মো. ইফসুফ আলী খান (সাংবাদিক), মো. সাজাদুর রহমান সাজু (রাজনীতিবীদ), হাসান ইমাম রাসেল (সাংবাদিক), মো. মশিউর রহমান বাবু (সাংবাদিক), মেহেদী হাসান মিনজু (রাজনীতিবীদ), মো. রুবেল মিয়া (সাংবাদিক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *