ভুক্তভোগীর অভিযোগ ধর্ষণ, ‘অনৈতিক কার্যকলাপ’ বলে মামলা নেয়নি পুলিশ

মোংলা প্রতিনিধি: মোংলায় দুই সন্তানের মাকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযুক্ত শাকিল হাওলাদারের (২৭) বিরুদ্ধে অভিযোগ করলেও এক সপ্তাহেও মামলা করেনি পুলিশ। পুলিশ বলছে, ‘এটি অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ নাকি ধর্ষণ সেটি নিয়ে তদন্ত চলছে।’

রবিবার (২১ জুন) থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে শাকিল দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই নারীকে শারীরিক সম্পর্ক, বিয়ের প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। দুই সন্তানের ওই জননীর স্বামীর সঙ্গে আগেই বিচ্ছেদ হয়েছে। তিনি মামা বাড়িতে থাকতো। গত ১৩ জুন রাতে ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে শাকিল।

ভুক্তভোগী জানান, এই ঘটনার পরদিন ১৪ জুন মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ও তার পরিবার। অভিযোগ দেওয়ার পর থেকেই ভুক্তভোগী ও তার মামাকে হুমকি দিচ্ছে অভিযুক্ত শাকিল, তার বাবা ইসমাইলসহ স্থানীয় প্রভাবশালীরা। নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও তার মামা বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। প্রভাবশালী চক্রটি পাঁচ হাজার টাকায় বিষয়টি মিমাংসার প্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করছে।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহম্মদ বলেন, ‘এটি অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ নাকি ধর্ষণ সেটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল পলাতক। এই বিষয়ে কথা বলার জন্য শাকিলকে পাওয়া যায়নি। তার পিতা ইসমাইল হাওলাদার বলেন, ‘আমার ছেলে এই ঘটনা ঘটিয়েছে কিনা তা আমি জানি না। তবে আরেকজনকে দিয়ে ছেলেকে জিজ্ঞাস করার পর সে এই ঘটনায় জড়িত না বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *