ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ভাবীকে নিয়ে পালানোর অভিযোগ ওঠেছে।  এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী (চাচাতো ভাই) ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ উধাও হয়ে যান।

জানা গেছে, তাদের মধ্যে পূর্ব থেকেই পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নামেন। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনই তাদের মোবাইল বন্ধ করে রাখেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করতে আসেন।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমাদের নজরে আসলে আমি আমার শ্যালককে অবহিত করি। পারিবারিকভাবে তাদের অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে তারা শনিবার রাতে উধাও হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *