বিজের উদ্যোগে পাচ’শ পরিবার পেলো এক হাজার ফলজ গাছ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর বিআইডিপি কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পরিবেশের ভারসম্য রক্ষার লক্ষ্যে ফলজ গাছ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পাচশত পরিবারের মাঝে এক হাজার ফলজ গাছ বিতরণ করা হয়।
ফলজ গাছের মধ্যে রয়েছে অমরূপালি, হাড়িভাঙ্গা, ল্যাংড়া এবং লিচুর চারা (চায়না-৩) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সীমা মন্ডল। এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাদের এই আয়োজন অবশ্য প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য বিজ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া কৃষি কর্মসূচির মাধ্যমে সবজি উৎপাদন, প্রাণি সম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারী উন্নয়ন মূলক কার্যাবলী উপকারভোগীদের  মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিজ সংস্থার জোনাল ম্যানেজার ফজলুল হকের সভাপতিত্ব নয়নশ্রী ইউনিয়নের গ্রাম আদালত চেয়ারম্যান ও ইউপি সদস্য নুরুল ইসলাম সাগর , উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম,  বিআইডিপি কর্মসূচির ম্যানেজার মোঃ ফেরদৌস আলী, শিক্ষা ও সামাজিক সূরক্ষা কর্মসূচির ম্যানেজার আজিজুর রহমান, এও কাম এমআইএস অফিসার ব্রুনো পালমা, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার হারুন অর রশিদ, স্বাস্থ্য কর্মকর্তা কামরুন্নাহার সহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *