বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মীর সরফত আলী সপু’র সপ্তাহ ব্যাপী শ্রীনগর- সিরাজদিখানে জনসংযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু’র ৬ দিন ঈদের শুভেচ্ছা বিনিময়সহ ৩১ দফার যৌক্তিকতা তুলে ধরেন। জনসংযোগের ২য় দিন মুন্সীগঞ্জ-১ ( শ্রীনগর- সিরাজদিখান) এর শ্রীনগর ছনবাড়ী চৌরাস্তা থেকে শ্রীনগর- সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিন করে বিভিন্ন ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভা করে মীর সরফত আলী সপু বলেন ” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের অন্যতম হাতিয়ার” তিনি অর্ন্তরবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন, জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে, কোন তাল-বাহানা করলে যে সমস্যা তৈরি হবে তা আপনাদেরকেই সমাধান করতে হবে।

জনসংযোগে তাঁর সফর সঙ্গী হয়েছেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মোঃ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সম্পাদক আলমগীর আলম, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কে এম রাজিব, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ- সভাপতি হাজী মোঃ এনায়েত হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, দপ্তর সম্পাদক রিমন হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শেখ জুয়েল, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূইয়া, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমির হোসেন, সিরাজদিখান উপজেলার সভাপতি মোঃ মুসা, সাধারণ সম্পাদক গুলজার আমিন, তাতীঁদলের সদস্য সচিব সজিবুল ইসলাম সজিব, শ্রীনগর উপজেলা যুবদলের ওমর ফারুক বাবু, সোহেল মাদবর, আসাদুজ্জামান মৃধা বাবু, নারী ও শিশু অধিকার ফোরাম, শ্রীনগর উপজেলার আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক, যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন তারা, খোকন মেম্বার, সিরাজদিখান উপজেলার আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, শ্রীনগর উপজেলার যুগ্ম আহবায়ক রানা শেখসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *