বিএনপির ৩১ দফা জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া প্রধান লক্ষ্য: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া এখন দলের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার বেলা ১১টা থেকে দিনব্যাপী মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু একটি গোষ্ঠী এখনো নির্বাচন পেছানোর জন্য নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না-আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, যারা পিআর পিআর বলে নির্বাচনের তালবাহানা করছে, তাদেরকে আমরা রাজপথেই মোকাবিলা করব।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রীনগর সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি শিবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *