বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে দোহারে ফ্রি চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।  রোববার বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ আলোচনা সভা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেদ চোকদার,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আ¯্রাফ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো. মাসুদ রানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ও নার্সসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সহযোগিতায় শতাধিক দুস্থ অসহায় রোগীদেও মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *