নিজস্ব প্রতিবেদক : দেশের পোষাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ফ্যাশন বাংলা’র র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকায় ফ্যাশন বাংলার কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, নাট্যকার ও পরিচালক শেখ সেলিম। অনুষ্ঠানে স্বভাপতিত্ব করেন ফ্যাশন বাংলার ব্যাবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় শ্রমিকদের উৎসাহ বাড়াতে বিভিন্ন ক্যাটাগড়িতে তাদের মধ্যে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহান ম্যানশনের ব্যবস্থাপক হাসিনুর রেজা উজ্জল, আবরনী ফ্যাশনের কর্মকর্তা শাহিন আলমসহ আরও অনেকে।
