খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি। বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) তজুমদ্দিন উপজেলা সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ মোট ৪১ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ আরও নির্ভুল, স্বচ্ছ ও গতিশীল করতে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য ট্যাব বিতরণ করা হয়।
সরকারের এ পাইলট প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
