ফেনীজেলায় বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন, সিরাজদিখানের মধ্যপাড়া একতা যুব সংঘ ও সমিতির 

আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া একতা যুব সংঘ ও সমিতির উদ্যোগে বন্যা দূর্গত মানুষের মাঝে সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সকল সদস্য উপহার সামগ্রী বিতরণ করেন।
এসো হে তরুণ, সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর সমাজ গড়ি এই স্লোগানে দীর্ঘ ১৬ বছর যাবত সামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন মধ্যপাড়া একতা যুব সংঘ ও সমিতির সদস্যরা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্মরণীয় বন্যা কবলিত ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের জন্য খাদ্য উপহার সামগ্রী  পৌঁছে দিয়েছেন।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকাল ৫টায় মধ্যপাড়া একতা যুব সংঘ ও সমিতির উদ্যোগে উপহার সামগ্রী প্যাকেজিং ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একতা যুব সংঘের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. মাহামুদ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন
সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ রহমান শেখ, হাজী সাত্তার শেখ, হাশেম শেখ, রাজ্জাক শেখ, ওবায়দুর রহমান, ইউসুফ শেখ, হাজী মতিন শেখ।
এ সময় মধ্যপাড়া একতা যুব সংঘের সভাপতি বক্তব্যে বলেন, আমরা দেশের এবং দেশের বাহিরে সদস্যরা মিলে এ সামাজিক উন্নয়নমূলক ও মানুষের পাশে দাঁড়াই।
এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমাদের সদস্যরা সকলেই পরিশ্রমী এবং পরোপকারী, তাই আমাদের এই কাজগুলো ধারাবাহিকভাবে চলমান থাকবে।
এছাড়াও উপস্থিত ছিলেন  মধ্যপাড়া একতা যুব সংঘের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সহ কোষাধ্যক্ষ হিমেল শেখ, হারুন শেখ, মাসুম শেখ, মাহাবুব শেখ,  রফিক শেখ, শরীর হোসেন বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *