নিজস্ব প্রতিবেদক: ফাতেমা ইসলাম নিনিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষায় তেজগাঁও কলেজের গণিত বিভাগ থেকে সাফল্যের সাথে ৪.০০ পয়েন্ট অর্জন করেছেন। ফাতেমা ইসলাম নিনিয়া যন্ত্রাইল গ্রামের নুরুল ইসলাম ও পাপিয়া ইসলাম দম্পতির জ্যেষ্ঠ কন্যা ।
নিনিয়া একই কলেজ থেকে অনার্সে গণিতে ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তিনি নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়েছিলেন এবং সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। ফাতেমার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক শিক্ষিকা, ভাই-বোন এবং বন্ধু-বান্ধব সকলেই গর্বিতও আনন্দিত।
