নিজস্ব প্রিতিবেদক: ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে নয়নশ্রী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রবিন রাজবংশীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী, জেলা দক্ষিন কৃষকলীগের সাংগঠিক সম্পাদক রঞ্জিত মন্ডল, সমবায় বিষয়ক সম্পাদক আঃ মান্নান, জেলা সেচ্ছাসেবলীগের সহসভাপতি আশরাফ আলী, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিব বেপারী, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হালিম মোলা, মিজানুর রহমান, যুবলীগ নেতা মোরাদ আলী শিকদার, খোকন মোল্লা, ছাত্রলীগ নেতা আনিসুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়।
