কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। পিআর পদ্ধতি কি তা আমাদের দেশের জনগণ কিছুই বোঝেনা। তাই এখানে পিআর পদ্ধতি হবে না। প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচনে যে সরকার গঠিত হবে সে সরকার হবে বেগম খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার। যারা বলছেন পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি ফেব্রুয়ারিতেই পিআরর পদ্ধতি ছাড়াই এদেশে নির্বাচন হবে ইনশা আল্লাহ।
তিনি বিকেলে কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, শেখ হাসিনা অনেক মায়ের সন্তান গুম করেছে খুন করেছে। জুলাই আন্দোলনে কেরানীগঞ্জের রিয়াজ, চট্টগ্রামের অসীম সহ অসংখ্য অসংখ্য ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৮ হাজার মাইল দূরে লন্ডন থেকে অনেক আগেই বলেছিলেন ফ্যাসিস্ট খুনি হাসিনার বিনা ভোটের এমপি -মন্ত্রীদের এদেশের ছাত্র জনতা একদিন টেনে হেচরে সচিবালয় ও সংসদ থেকে বের করে দিবে। আজকে কিন্তু তারেক রহমানের কথাই সত্য বলে প্রমাণিত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন আমি বাবু বাজার সেতু, বসিলা সেতু, ইটা ভাড়া সেতু, হযরতপুর সেতুসহ ছোট ছোট ৮০টি সেতু নির্মাণ করেছি।
যা কেরানীগঞ্জের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। এতে কেরানীগঞ্জে বড় বড় বড় বড় হাউসিং শিল্প কারখানা গড়ে উঠেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে খোলামোড়া- কামরাঙ্গীরচর ব্রিজ নির্মাণ করা হবে। কেরানীগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে। আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাইরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা ফারুকী বাবুল, যুবদল নেতা মাসুদ রানা স্বেচ্ছাসেবক দলনেতা ওয়ালীউল্লাহ সেলিম,মহসিন কবীর,শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, জাসাস সভাপতি শাফায়েত হোসেন প্রমূখ।
