পদ্মা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:  “সুস্থ দেহে সুন্দর মন, খেলার মাঠে যতক্ষণ” এই স্লোগানে পদ্মা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. এর আর খান। শতবর্ষজীবী দোহারের কৃতি সন্তান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপদেষ্টা এই সাদা মনের মানুষটি পদ্মা সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে কলেজ প্রতিষ্ঠালগ্নের পটভূমি তুলে ধরেন এম.এ.রহিম, এডভোকেট আজিজুর রহমান বাবুল, ডা.আব্দুর রহমান পাখি, অধ্যাপক এম এ হান্নান।

কলেজটি সরকারিকরণের কিছু ঘটনা উল্লেখ করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোন্নাফ। এসময় আরো উপস্থিত ছিলেন পদ্মা কলেজ পরিবারের সদস্য প্রিন্সিপাল শামসুল হক বাচ্চু, আব্দুর রাজ্জাক মিলন ও জাপান প্রবাসী শেখ এমদাদ হোসেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মজিদ দোহারের শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে সদ্য নির্বাচিত দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন সোহাগ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য দেন।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন উপাধ্যক্ষ মো: জালাল হোসেন। প্রভাষক ইদ্রিস আলীর উপস্থাপনায় পদ্মা সরকারি কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আহবায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন। ক্রীড়া পরিচালনা ও প্রতিযোগীদের নাম ঘোষণায় ছিলেন ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা প্রভাষক মাসুদ রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, ব্যাংক ম্যানেজারবৃন্দ, প্রতিবেশী বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ক্রীড়ার প্রতিযোগী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *