পদোন্নতি পাওয়ায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বদিউজ্জামানকে সংবর্ধনা

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  পদোন্নতি পাওয়ায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা.মো. বদিউজ্জামানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোশিয়েসন, বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশেন সিরাজদিখান শাখা।
শনিবার বিকেলে ৫ টায় উপজেলার ইছাপুরা আরাফাত হাসপাতাল এন্ড ডায়াগ‌নস্টিক সেন্টারের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক(পার্ট-২) পদে সদ্য পদোন্নাতিপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার সাবেক সহকারী পরিচালক ডা. মো. বদিউজ্জামান।
স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কেন্দ্রী সভাপতি দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে সদ্য পদোন্নতি প্রাপ্ত ডা. মোঃ বদিউজ্জামানকে ফুল এবং উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।

এ সময়ে জনস্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ দুলাল হোসেন, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কেন্দ্রী সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, নূরুল ইসলাম তালুকদার,উত্তম মন্ডল,মো. মাহমুদ মাদবর,শ্যামল পৈত, লুবনা আক্তার,সোহরাব হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ও স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি,বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোশিয়েসন, বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েসেন সিরাজদিখান শাখার সদস্যসহ শতাধিক স্বাস্থ্যকর্মী অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *