দোহারের নারিশা বাজারের বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে ঢাকার দোহা র উপজেলার নারিশা বাজারের বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রবিবার (১৫ মার্চ) নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা হতে বেলা ৪ টা পর্যন্ত নারিশা ইব্রাহীমিয়া মাদ্রাসায় ভোট গ্রহণ চলে ।

আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা হয়। ভোটে সভাপতি পদে শেখ শাহিন ১৭৬ ভোট পেয়ে জয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওহাব মোল্লা পান ৯৬ ভোট এবং মঞ্জু মোল্লা পান ৭২ ভোট। সহ-সভাপতি পদে মোফাজ্জল বেপারী ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিম মোল্লা পান ৯৫ ভোট। সাধারণ সম্পাদকে মো. শিবলু ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ হোসেন পান ১৬৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাগর মিন্টু পান ৭৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল হোসেন পান ১৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে খুরশেদ আলম পান ১৭১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রঞ্জিত সাহা পান ১৬৯ ভোট।

উল্লেখ্য যে নারিশা বাজার বনিক সমিতি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৫০ ভোট এবং নির্বাচন পরিচালনার কাজে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানি ৭নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম জিকু বেপারী, বীর মুক্তিযোদ্ধা রজ্জব মোল্লা, হাজী নুরুল ইসলাম, জয়নাল কাজী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *