নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল করোনায় আক্রান্ত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বিষয়টি নিশ্চিত করেন।
রোববার ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৫ আগস্ট নবাবগঞ্জ থেকে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো ৬ জনের নমুনা থেকে নতুন করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ আরও ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয় ।
নবাবগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৪ জন, সুস্থ্য হয়েছে ৩৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ জন।
