নবাবগঞ্জের নিপু ট্রেডার্সের খাদ্য সামগ্রী বিতরণ

বিপ্লব ঘোষ : করোনা ভাইরাস সংক্রমন মোকাবিলায় খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন মানুষের পাশে দাড়ালেন ঢাকার নবাবগঞ্জের নিপু ট্রেডার্সের স্বত্তাধিকারী অনুপম দত্ত নিপু। “দেশ ডেকেছে আজ তোমায়, ঋণ চুকাও” এই স্লোগানে বুধবার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এর মধ্যে দুই কেজি চাল, আধা কেজি আলু, এক আটি লাল শাক, এক কেজি বেগুন, এক কেজি লবন ছিল।

অনুপম দত্ত নিপু বলেন, দেশের জন্য কিছু করা আমাদের দায়িত্ব। তাই দেশের মানুষের ক্রান্তিকালে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *