নবাবগঞ্জের তায়মা ইসলাম তৃষার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরী গ্রামের কৃতী শিক্ষার্থী তায়মা ইসলাম তৃষা এবছর জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে এলাকায় গৌরবের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সে বারুয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এ কৃতিত্ব অর্জন করে বিদ্যালয় ও পরিবারকে গর্বিত করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, তায়মা নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। তার এই অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
তায়মা ইসলাম তৃষা কঠুরী গ্রামের  মো. সিরাজুল ইসলামের মেয়ে। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশলী লুৎফর রহমানের ভাতিজি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তায়মার এই অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতেও সে যেন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
এলাকাবাসী তায়মার এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আগামীর পথচলা আরও সুদৃঢ় হোক এ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *