মো.কামাল হোসেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দোহার নবাবগঞ্জ ঢাকা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম নবাবগঞ্জের বক্সনগর বাজার ও কোমরগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (দোহার -নবাবগগঞ্জ)ঢাকা -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে নবাবগঞ্জের বক্সনগর বাজার ও কোমরগঞ্জ বাজারে গণসংযোগ করেন।
এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এসময় তিনি ব্যাবসায়ী, রিকশাচালক, শ্রমজীবিদের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন “আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবো। ”
তিনি আরো বলেন দোহার নবাবগঞ্জের প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করনে যা যা করা দরকার তাই তাই করবো ইনশা আল্লাহ।
হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, ” আমি নির্বাচিত হলে বেকারত্ব দূর করবো, দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কে দালাল মুক্ত করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবো, দোহার ও নবাবগঞ্জের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।
তাই আগামী নির্বাচনে আমাকে বা হাতপাখা মার্কায় ভোট দিয়ে আধুনিক দোহার নবাবগঞ্জ গড়ার সুযোগ দিন।
তিনি আরো বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলীতে গলীতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. কামাল হোসেন মাষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা শাখার সভাপতি কবির শিকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী ক্বারী হুসাইন আহমদ, জয়েন্ট সেক্রেটারী সৈয়দ বশির আহমেদ, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
