নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির নিজস্ব অর্থায়নে ১৮’শ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে ইউনিয়ন ভিত্তিক এসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, আবেদ হোসেন, দেওয়ান তুহিনুর রহমান, হাজী মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হুমায়ন কবির, একে এম মনিরুজ্জামান তুহিন, ইউসুফ হারুন টিপু, হারুন উর রশিদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
