নবাবগঞ্জে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনশন, গণ-সমাবেশ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রদায়িক সংহিসতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বানে ঢাকার নবাবগঞ্জে গণ-অনশন, অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল ৯টা থেকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গণ-অনশনে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।

বেলা ১১টায় গণ-অবস্থানে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র সরকার, যুগ্ম আহ্বায়ক স্বপন কুমার সরকার, সদস্য সচিব আকাশ সিদ্ধা, সদস্য রিপন মল্লিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু, সহ-সভাপতি রতন ডি কস্তা, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি রিমন দাস, উপজেলা ব্রাহ্মন যুব-কিশোর সংসদের সভাপতি মিঠুন চক্রবর্তী প্রমুখ।

পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা ফটক প্রদক্ষিণ করে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *