দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের সনাতনী (হিন্দু) মতাদর্শের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাগমারা বাজারের একটি রেষ্টুরেন্টে এ সভা করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এ্ডভোকেট দীপঙ্কর সরকার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আহবায়ক ছিলেন আরএফএল কোম্পানীর পরিচালক প্রদীপ কুমার সাহা। সমন্বয়কারী হিসেবে ইতালী থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা।
সভায় উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সংগঠিত করতে নবাবগঞ্জ উপজেলা সনাতনী কল্যান সোসাইটি নামে একটি সংগঠন করার প্রস্তাব করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমান সরকারের সঞ্চালানায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির কেন্দ্রীয় নেতা রতন পাল ভৌমিক, সনাতনী প্রতিনিধি- বিকাশ বক্সি, কমলকান্তি সরকার, নিখিল চন্দ্র সূত্রধর, শশাঙ্কভূষন পাল চৌধুরী, রাজন সরকার, কমল রাজবংশী, অতুল সরকার, দয়াময় বাড়ৈ, দেবাশিষ চন্দ, দিলিপ কুমার মন্ডল, মৈত্রি হিন্দু ইউনিয়নের পরিচালক প্রদীপ কুমার মন্ডল প্রমুখ।
