নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লাইন্স ক্লাব অব ঢাকা একুশে ক্লাবের উদ্যােগে ডায়বেটিস চেক আপ ,মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও ফল বৃক্ষ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সারাদিনব্যাপি লাইন্স ক্লাব অব ঢাকা একুশে ক্লাবের আয়োজনে পাড়াগ্রাম লতিফিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শতাধিক ডায়বেটিস চেক আপ ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা একুশে ক্লাব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা একুশে ক্লাবের এমজেএফ পিডিজি লায়ন জা লাল আহমেদ, ঢাকা জেলা এমজেএফ জেএসটি ডিস্টিক কো-অডিনেটর লায়ন মো.দিদার হোসেন, জেলা রিজিয়ন চেয়ারপার্সন লায়ন দেবজিৎ রায় চৌধুরী, জেলা জোন চেয়ারপারচেয়ারপার্সন লায়ন এইচ এস এম খায়রুল বাশার, জেলা ডিস্ট্রিক চেয়ারম্যান লায়ন মো.শাহীনুর রহমান, ঢাকা একুশে ক্লাবের সচিব লায়ন এম.কে.এইচ জাকির আহম্মেদ, পাড়াগ্রাম লতিফিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুতাওয়াল্লি হাজী রফিকুল ইসলাম জুয়েল সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে আম,জলপাই ,পেয়ারা,মালটা সহ কয়েক প্রজাতির ফল গান রোপণ ও বিতরণ করেন অতিথি।
