নবাবগঞ্জে লকডাউনের তৃতীয়দিনে ৫৭ জনের জরিমানা

নিজস্ব প্রতিনিধি : কঠোর লকডাউনের তৃতীয়দিনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঢাকার নবাবগঞ্জের ৫৭ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল ভ্রাম্যমাণ আদালতে অভিযানে তাদেরকে জরিমানা করা হয়।

করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য শনিবার সারাদিনই উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখসহ থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় উপজেলার বাগমারা বাজার, নবাবগঞ্জ চৌরাস্তা, সাদাপুর বাজার, বান্দুরা বাজার, বারুয়াখালী বাজার, শোল্লা বাজার, আওনা বাজার, মেলেং বাজার, কাটাখালী বাজার, চন্দ্রখোলা বাজার এবং পাড়াগ্রাম বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫৬টি মামলায় ৫৭ জনকে ৩৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *