নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাহুৎ হাটী চঞ্চল সংঘ দিবসটি উপলক্ষে নয়নশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নয়নশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হালিম মোল্লা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যার জন্ম না হলে আমরা মহানস্বাধীনতা পেতাম না তিনি হলের সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি, আমাদের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্মে ছিলেন বিধায় আমরা একটি স্বাধীন ভুখন্ড পেয়েছি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল স্বার্থানেশী দেশদ্রোহী সামরিক বাহিনী সপরিবারে মহান স্বাধীনতার স্থাপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে নির্মম ভাবে হত্যা করেন। ভাগ্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা ও রাহুৎ হাটী চঞ্চল সংঘের সভাপতি ফারুক হোসেন পত্তনদারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সমাজ কল্যাণ বিষয়ক স¤পাদক ও অত্র ক্লাবের সাধারণ স¤পাদক শেখ সোহেলের সঞ্চালনায় উপজেলা তাতী লীগের সাধারণ স¤পাদক হাবিব বেপারী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক স¤পাদক রিপন ভুঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার স¤পাদক শেখ জুয়েল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুল কবির সুমন, বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, আওয়ামীলীগ নেতা কুদ্দুস খান, মহিলা নেত্রী রুবি সহ অত্র ক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
