নবাবগঞ্জে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সেরা মৎস্য চাষী নির্বাচিত হয়েছেন উপজেলার চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী। কার্প জাতীয় মিশ্র মাছ চাষ করে তিনি এ সম্মননা পান।

রোববার (২৯ আগস্ট) দুপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণকালে তাকে ক্রেস্ট দিয়ে সম্মানণা জানান অতিথিবৃন্দ। এছাড়া পাবদা ও গুলশা মাছ চাষ করে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গোসাই হালদার, খাঁচায় মাছ চাষ করে তৃতীয় পুরস্কার পেয়েছেন দেলোয়ার হোসেন।

এর আগে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ঢাকা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *