নবাবগঞ্জে মৌলবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

মো. নাজমুল হোসেন : কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে ঢাকার নবাবগঞ্জে মৌলবাদ জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উপজেলা আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে নবাবগঞ্জ থানা প্রদক্ষিণ করে পূনরায় শহীদ মিনারে মিলিত হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথ সভা করা হয়। সভায় বক্তারা বলেন, দেশে আবারও মৌলবাদ ও জঙ্গীবাদ গোষ্ঠীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এদেরকে কোনো ভাবেই সুযোগ দেয়া যাবে না। সুযোগ পেলেই এরা জ্বালাও পোড়াও থেকে শুরু করে নৃশংস হত্যাকান্ড শুরু করবে। তাই অঙ্কুরেই এদেরকে রুখে দিতে হবে।

নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খানের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলমসহ ১৪টি ইউনিয়নের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *