নবাবগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং গ্রামের রাস্তায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে মো. মাসুদ ও শেখ সোহান এবং আহত হয়েছে শেখ রাসেল।

বুধবার সকাল ১১ টায় পূর্ব মেলেং গ্রামের রাস্তায় এ সংঘর্ষ ঘটনা ঘটে।
নিহত মো. মাসুদ শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও শেখ সোহান ঐ ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহীদের ছেলে।

আহত মো. রাসেল সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হসপিতালে ভর্তি করা হয়।

শেখ সোহান সাভার এনাম মেডিকেল হসপিটালে মারা যান এবং মাসুদকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে রোহিতপুরের রাস্তায় মারা যান।

সোহানের কাকা শেখ কামরুল ২ জনের মৃত্যুর নিশ্চিত করেন।

পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির কর্মরত উপপরিদর্শক মো: রুবেল হোসেন বলেন দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *