নিজস্ব প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপিঠ কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন এসএসসি ব্যাচ-৯১ এর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ আলমের হাতে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির জন্য ১ লাখ ২৬ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এসএসসি ব্যাচ-৯১ এর প্রবাসী আজাদ খান অর্থ যোগানে বিশেষ সহযোগিতা করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, এভাবে যদি প্রাক্তন শিক্ষার্থীরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এগিয়ে আসে তাহলে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে। তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সাংবাদিক খালিদ হোসেন সুমন, ব্যাচ-৯১ শিক্ষার্থী- রফিকুল ইসলাম রয়েল, নজরুল ইসলাম ভূইয়া টিপু, কাজী ওমর ফারুক, নাজমুল হোসাইন প্রিন্স, আরিফুর রহমান, গীতা রানী সাহা, সাইদুর রহমান স্বপন প্রমুখ।
