নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার( ২৫ আগষ্ট) বিকেলে উপজেলার মরিচপট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রায় ৩ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেন মরিচপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জলিল বেপারী। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজান মোড়ল, মো. আলেক সহ আরো অনেকে।
