নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য কৃষি ফার্ম নিপু ট্রেডার্সের কর্মচারী মনির হোসেন (২৮) কে মারধরের অভিযোগ উঠেছে।
মোবাইল চুরির অপবাদ দিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুুর ১২টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া চক এলাকায় ফার্মে কাজ করা সময়ে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার জিলু মোল্লার ছেলে রাসেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মনির হোসেন লিখিত অভিযোগে জানান, খামারের মালিক অনুপম দত্ত নিপু দেশের বাহিরে ছিলেন। তাই খামারের দায়িত্ব আমার কাছে ছিল। মঙ্গলবার দুপুুর ১২টার দিকে কৃষি খামারে কাজ করছিলাম। এসময় ফার্মে পার্শবর্তী বাসিন্দা রাসেলসহ অজ্ঞাতনামা ২/৩ ব্যক্তিরা মোবাইল চুরির অপবাদ দিয়ে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে নীলাফুলা জখম করে। আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা আমাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।
মনির হোসেন আরও জানান, রাসেল খারাপ প্রকৃতির লোক। তারা বিভিন্ন সময়ে ফার্মের ক্ষতিসাধনের চেষ্টা করে যাচ্ছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনীয়া এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
