নবাবগঞ্জে পি.কে.বি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নাজমুল হোসেন:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের পাঠানকান্দা কোমরগঞ্জ বর্দ্ধনপাড়া (পি,কে.বি) স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছিন। এটা বাংলাদেশের একটি ইতিহাস। তাই শুধু খেলাধুলায় ভালো হলে চলবে খেলাধুলার পাশাপাশি পড়াশুনা করে একজন ভালো মানুষ হতে হবে। ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল বাতেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সিনিয়র সহসভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ, বক্সনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, বক্সনগর ইউনিয়ন আওয়ামা লীগের সভাপতি তপন বার্ণাড গমেজ, সাধারণ সম্পাদক শামিমূল আহাদ রনকসহ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *