ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ চৌরাস্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সার্বিক ব্যবস্থাপনার তদারকি করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।
এ সময় এমপি খন্দকার আবু আশফাক ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
