নবাবগঞ্জে নানা আয়োজনে মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জে মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মোহনা টিভি দর্শক ফোরাম (দোহার-নবাবগঞ্জ) প্রতিষ্ঠাবাষিকী পালন করেন।

মোহনা টিভি দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি খালিদ হোসেন সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মজিবুর রহমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল।

আরও উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ বারী বাবুল মোল্লা, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নেতা রমজান আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আতিক বাবু, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রানা, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাদিম, গণমাধ্যমের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণির পেশার লোক উপস্থিত ছিলেন ।

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক মহলসহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন। আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে জন্মবার্ষিকীতে মোহনা টিভির দীর্ঘ সাফল্য কামনা করে বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

পাশাপাশি অতিথিরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং আগামীতে অবহেলিত এই জনপদের খবরাখবর আরো গুরুত্বসহ মোহনা টিভিতে সম্প্রচার করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *