নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের নির্দেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ডিএন কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পুরো রমজান মাস ধরে নবাবগঞ্জ ও দোহারের আশপাশের এলাকায় কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করবেন বলে জানিয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে বিতরণ করা হয়। বিভিন্ন প্রকার সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, উস্তা, ঢেঁড়শ, পুইশাক, মরিচ, ডাটা, ও আলু, টমেটো।
সবজি পাওয়া শ্রমজীবীরা জানান, তারা অত্যন্ত খুশি। এই সবজি দিয়ে তাদের এক সপ্তাহ চলে যাবে। বাজার থেকে অধিক দাম দিয়ে তাদেরকে সবজি কিনতে হবে না।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানব সেবায় ছাত্রলীগ পাশে থাকবে বলে জানান ছাত্রলীগের কর্মীরা । এসময় ছাত্রলীগের মেহেদী হাসান রানা,শাকিল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
