নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা)সংবাদদাতা. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন খামারীদের নিয়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে  বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে প্রদর্শণীতে গিয়ে শেষ হয় পরে সেখানে আলেচনা সভা করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতের পশুপাখি, হাঁসমুরগী, গরু, ছাগল, মহিষসহ ২৭টি খামারী ও উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, ওসি মমিনুল ইসলাম,ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবু লাল মোদক প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *