নবাবগঞ্জে ঢাকা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (০৪ জানুয়ারি) বিকালে উপজেলার তিতপালদিয়া এলাকায় ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ হতে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এ সময় জেলা ছাত্রলীগের (দক্ষিন) শাখার সিনিয়র সহ-সভাপতি প্রকাশ শাখারীর সভাপতিত্বে এবং পারভেজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, মোতাহার হোসেন, আকমল হোসেন, আযাহার উদ্দিন কাজল, ইউসুফ হারুণ টিপু, মনিরুজ্জামান তুহিন, কাউসার মোল্লা কিরন, এস এম সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া অন্যদের মধ্যে আবুল হোসেন, মোতালেব হোসেন, আশিকুজ্জামান হিরণ, ফয়েজ আল মাসুদ টুটুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা শেখ তানজিল হোসেন অপু, রাহাদ মাহামুদ, জহিরুল ইসলাম জনি, মিঠু দেব নাথ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *